মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

রাওয়া ক্লাবের চেয়ারম্যান কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক জামায়াতের মনোনয়ন পেলেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৬০ সময় দেখুন

ঢাকা, ২৮ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): জামায়াতে ইসলামী ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসনে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হককে জাতীয় সংসদ সদস্য পদে মনোনয়ন দিয়েছে। তিনি সমমনা আট দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।

 

রাওয়া ক্লাবের চেয়ারম্যান কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হকের মনোনয়নের বিষয়টি রবিবার বিকালে নিশ্চিত হওয়া যায়। এর আগে একই আসনে ঢাকা জেলা জামায়াতের শূরা সদস্য প্রকৌশলী মোহাম্মদ তৌফিক হাসানকে প্রার্থী ঘোষণা করা হয়েছিল।

 

মনোনয়ন পাওয়ার বিষয়ে কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক গণমাধ্যমে বলেন, তিনি নিজে মনোনয়ন চাননি। কিছুক্ষণ আগে তাকে ফোন করে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তিনি এটিকে আল্লাহর রহমত হিসেবে দেখছেন এবং শুকরিয়া আদায় করেছেন।

 

নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি। কর্নেল (অব.) আবদুল হক বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন তাঁর অগ্রাধিকার থাকবে। কেরানীগঞ্জ এলাকায় নানা সমস্যা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন। পাশাপাশি প্রবাসীদের জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া এবং দারিদ্র্য দূরীকরণে উদ্যোগ গ্রহণের কথাও জানান তিনি।

 

উল্লেখ্য, এই আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও ধানের শীষের প্রার্থী হিসেবে আমানউল্লাহ আমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর