বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

পটুয়াখালীগামী হানিফ পরিবহনের বাস থেকে বিদেশ ফেরত যাত্রীর লাগেজ উধাও : তিনজন আটক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫১৯ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ২৮ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা থেকে পটুয়াখালীগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে ইন্দোনেশিয়া থেকে আগত তাবলীগ জামায়াতের এক যাত্রীর লাগেজ উধাওয়ের অভিযোগ উঠেছে ।

 

আজ রোববার  (২৮ডিসেম্বর) ভোর  পাঁচটার  সময় দুমকির পায়রা সেতু টোলপ্লাজা সংলগ্ন বাসস্ট্যান্ডেএ ঘটনা ঘটে। অভিযোগকারী মনজুরুল আলম সূত্রে জানাগেছে,  ২৭ ডিসেম্বর শনিবার  ঢাকার আব্দুল্লাহপুর থেকে হানিফ পরিবহনের  (ঢাকা  মেট্রো-ব-১৪-৮৭০৮) একটি বাসে লেবুখালী পাগলায় আসার জন্য টিকেট সংগ্রহ করেন এবং মালামাল বুঝিয়ে দিয়ে টোকেন দিতে বলেন। সংশ্লিষ্ট সুপার ভাইজার টোকেন না থাকার কথা বলে  পরবর্তী ষ্টেশন গিয়ে টোকেন দেয়ার কথা বলেন। তিনি পূনরায় টোকেন চাইলে সুপারভাইজার টোকেন না দিয়ে ওই যাত্রীকে মালামাল তাদের জিম্মায় রয়েছে বলে আস্বস্ত করেন। ভোর ৪ টার দিকে দুমকি পায়রা টোলপ্লাজা সংলগ্ন বাসস্ট্যান্ডে নেমে তিনি তার নির্ধারিত  ১টি লাগেজ ও মালামালের প্যাকেট খুঁজে পাননি। বাস কতৃপক্ষের লাগেজ ও মালামাল দিতে ব্যর্থ হলে তিনি জরুরী সেবা ৯৯৯ কল করলে দুমকি পুলিশ উক্ত বাসের তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন।   যদিও লাগেজ হারানোর বিষয়টি বাসের হেলপার ও সুপারভাইজার স্বীকার করেছেন। অভিযুক্ত সুপারভাইজার শাহিনের(২৫) বাড়ি সাতক্ষীরার সদর উপজেলায় এবং হেলপার লিটনের(২২) বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সুপারভাইজার শাহিনের ভাষ্য, তিনি লাগেজের টোকেন দেয়ার জন্য হেলপার লিটনকে বলেছেন। হেলপার যাত্রীকে টোকেন দেয়নি।

 

হানিফ পরিবহনের বরিশাল বিভাগের ম্যানেজার রানা তালুকদার বলেন, ‘ অভিযোগ পেয়ে দুমকি থানায় এসে অভিযুক্ত হেলপার ও সুপারভাইজারের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করছি। সমাধান করতে না পারলে  ভুক্তভোগী আইনি পদক্ষেপ নিতে পারবেন।

 

দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দীন জানান,  অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। সমাধানের চেষ্টা চলছে। ভুক্তভোগী লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর