মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী হারুন অর রশীদের মনোনয়নপত্র সংগ্রহ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৯২ সময় দেখুন

ঢাকা, ২১ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী হারুন অর রশীদের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রাজবাড়ীর সহকারী রিটার্নিং অফিসার ও পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল হক গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

 

জানা গেছে, রবিবার দুপুরে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে হারুন অর রশীদের পক্ষে তার প্রতিনিধিদল মনোনয়নপত্র সংগ্রহ করে। প্রতিনিধিদলে পাংশা উপজেলা বিএনপি’র সভাপতি জনাব চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ্-মোহাম্মাদ রফিকুল ইসলাম, পাংশা পৌর বিএনপির সভাপতি বাহরাম হোসেন সরদার ও পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সামছুল আলম আকুল ও যুবদলের আহবায়ক সেলিম সর্দারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে। তবে সেদিন রাজবাড়ী-১ আসনের প্রার্থী ঘোষণা করা হলেও গত ৪ ডিসেম্বর দ্বিতীয় দফায় প্রার্থীদের নাম ঘোষণাকালে রাজবাড়ী-২ আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে হারুন অর রশীদের নাম ঘোষণা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর