মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

ইসি সারাদেশে রিটার্নিং, সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে পুলিশ মোতায়েনের নির্দেশনা দিয়েছেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫২৭ সময় দেখুন

ঢাকা, ১৮ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সারাদেশের রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের সুরক্ষাসহ কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েনের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

 

আজ বৃহস্পতিবার ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।

 

চিঠিতে বলা হয়েছে, ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে। ইতিমধ্যে নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোয় নির্বাচন–সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনী মালামাল, যন্ত্রপাতি সংরক্ষিত রয়েছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এসব কার্যালয়ে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনী মালামালের সুরক্ষাসহ অফিসের কর্মকর্তা–কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক। চিঠিতে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোর নিরাপত্তা বিধানে প্রয়োজনীয়সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের নির্দেশনা দিতে বলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর