মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

পঞ্চগড়-১ আসনের জন্য এনসিপি প্রার্থী হিসেবে দলের নেতাকর্মীরা সারজিস আলমেন জন্য মনোনয়ন ফরম কিনলেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৭ সময় দেখুন

পঞ্চগড়, ১৫ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে দলের নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করেন।

 

এ বিষয়ে সারজিস আলম বলেন, পার্টির পক্ষ থেকে আমাকে পঞ্চগড়-১ আসনে প্রার্থী হিসেবে নির্ধারণ করা হয়েছে। দলের নেতাকর্মীরা মনোনয়ন কিনেছেন। আশা করি অন্তর্বর্তীকালীন সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছেন। যারা আইনশৃঙ্খলা থেকে শুরু করে নির্বাচনের সঙ্গে জড়িত তাদের একটা সর্বোচ্চ প্রয়াস লাগবে। কারণ আমাদের ওসমান হাদী ভাই গুলিবিদ্ধ হওয়ার মধ্য দিয়ে, এই নিরাপত্তা সংক্রান্ত নতুন করে সংকট তৈরি হয়েছে।

 

তিনি বলেন, খুনিরা তো তাদের জায়গা থেকে সুষ্ঠু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে। তারা কখনো গণতান্ত্রিক ছিল না। গণতান্ত্রিক উত্তরণের যে যাত্রা, সেটা তারা সহযোগিতা করবে না। সেই জায়গা থেকে জুলাইয়ের যে শক্তি, সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে এবং অন্তবর্তী সরকার এবং এ সংশ্লিষ্ট মন্ত্রণালয় সবাইকে তাদের সর্বোচ্চ যে কার্যক্রমগুলো সেগুলো হাতে নিতে হবে। তাহলে আশা করি আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে পারব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর