বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৪ সময় দেখুন

ঢাকা, ১৫ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। তবে অভিযোগটি এখনো মামলা হিসেবে নথিভুক্ত হয়নি। অভিযোগে থাকা অন্য দুজন হলেন মডেল মারিয়া কিসপট্টা এবং ইমতু রাতিশ ইমতিয়াজ।

 

রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অভিযোগটি করেন।

 

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযোগটি মূলত সাইবার–সংক্রান্ত। এতে রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ আনা হয়েছে। বিষয়টি যাচাই করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আপাতত এটি মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।

 

এদিকে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমণ্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।

 

ওইদিন রাতে ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান শফিকুল ইসলাম জানান, ধানমণ্ডি এলাকা থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদ শেষে আনিস আলমগীরের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তাকে আটক দেখানো হবে নাকি কোনো মামলায় গ্রেপ্তার করা হবে—সে বিষয়ে তখন সিদ্ধান্ত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর