মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কাছে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার হস্তান্তর

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬৪ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১৪ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর এর কাছে পীরগঞ্জ আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার হস্তান্তর করা হলো।

 

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদীঘি নামকস্থানে প্রতিষ্ঠিত আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারটি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) মাধ্যমে ব্যবস্থাপনা ও পরিচালনার নিমিত্তে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।আজ রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় বেরোবির রেজিস্ট্রার ড. হারুন অর রশিদের কাছে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারটির দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়। এ সময় বেরোবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মিজানুর রহমান এবং বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর কমলেশ চন্দ্র রায় সহ প্রকৌশল দপ্তর ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

বেরোবির অধীনে সেন্টারটি পরিচালনার মাধ্যমে উত্তরাঞ্চলের শিক্ষার্থী, স্থানীয় তরুণ সমাজ ও উদ্ভাবনী কাজে আগ্রহী উদ্যোক্তারা তথ্যপ্রযুক্তি-ভিত্তিক প্রশিক্ষণ, গবেষণা এবং উদ্ভাবনের সুযোগ পাবে। এর মাধ্যমে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ প্রতিষ্ঠানটি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর