বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

গাজীপুরের টঙ্গীতে আরও এক বাসে আগুন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩২০ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৪ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাজধানীর ডেমরায় গভীর রাতে থেমে থাকা আসিয়ান পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের পর এবার আরেক জায়গায় পার্কিং করা আরও একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের ফলে বাসটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় কিছু সময় আতঙ্ক বিরাজ করে।

 

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এ বাসটি লাল-সবুজ পরিবহনের। বাসটির মালিক মোহাম্মদ এটিএম মিজানুর রহমান। আজ রোববার (১৪ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

বাসে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন ৪৬ নম্বর ওয়ার্ডের চেরাগআলী এলাকার দারুল উলুম মাদ্রাসার সামনে। সেখানে বাসটি পার্কিং অবস্থায় ছিল। এতে বাসটির প্রায় ৫০ শতাংশ আগুনে পুড়ে যায়।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওই বাসটি নির্ধারিত স্থানে পার্কিং করা থাকে। বাসের হেলপার ভেতরে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, ওই কয়েল থেকেই প্রথমে বাসের সিটে আগুন লাগে। পরে তা ধীরে ধীরে বাসের পেছনের অংশে ছড়িয়ে পড়ে।

 

হেলপারের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাটি টের পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। ভোর ৪টা ৪৫ মিনিটে সংবাদ পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৫টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে।

 

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর