সোমবার, ০১ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

নগরকান্দায় আওয়ামী লীগ নেতার ইন্দনে বিএনপি কর্মীর বাড়ীঘর ভাংচুর এবং মারধর

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৯২ সময় দেখুন

মোঃ শাহাদাৎ হোসেন-নগরকান্দা উপজেলা প্রতিনিধি (ফরিদপুর), ১৩ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বড় কাজুলী গ্রামে ১২/১২/২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার রাতে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ঘটনার রূপ নেয়।

 

এ সময় নগরকান্দা উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মোঃ সাগর মোল্লা ও মোঃ বিয়ার মোল্লার নেতৃত্বে মোঃ কামাল মোল্লা বাজারে তার নিজ টিনের দোকান থেকে বাড়ি যাওয়ার পথে বাড়ির সামনে গেলে ১০/১২ জন লোক এসে তার ওপর অতর্কিত  আক্রমণ চালায়। এক পর্যায়ে মাথায় ৩/৪ টা ধারালো অস্ত্র দিয়া কোপ দেয়া হয় এবং কিল, ঘুষি, আঘাত করে রাস্তার পাশে ফেলে রাখে। তার চিৎকারে লোকজন এগিয়ে আসে তাকে উদ্ধার করে প্রথমে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা খারাপ দেখে কর্তব্যরত ডাক্তার কামাল মোল্লাকে ফরিদ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছে এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

 

এরপরও তারা ক্ষ্যান্ত হয়নি  বিভিন্ন বসত বাড়িতে ভাঙচুর চালায়, যাদের বাড়ি ভাঙচুর করে, তাদের নাম ও পিতার নাম হলো ১। মোঃ মোহন মোল্লা, পিতা-মোঃ দাউদ মোল্লা, ২। মোঃ মনির মোল্লা, পিতা-মোঃ দাউদ মোল্লা, ৩। মোঃ সাজ্জাদ মোল্লা, পিতা-লাভলু মোল্লা।

 

এ ব্যাপারে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নাম্বার ১৬, স্মারক নাম্বার -২২৬

 

আজ ১৩/১২/২০২৫ সকালে ০৮ ঘটিকার সময় মারামারি ঠেকানোর জন্য বা পুনরায় যাতে কোন প্রকার হামলা না হয়, সেটা দেখার জন্য পুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান (বাবু) ফকির, পুরাপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল হাই খান, মেহের দিয়া ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জিয়াউর রহমান, বড় কাজুলি ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো:ফায়েক মোল্লা, মোঃ মোশারফ মোল্লা, মোঃ শহীদুজ্জামান প্রমুখ ঘটনাস্থলে উপস্থিত হন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর