মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

তপশিল ঘোষণা : সব রাজনৈতিক দলকে সমান সুযোগ প্রদান করা ইসির দায়িত্ব : জামায়াতে ইসলামী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৩২১ সময় দেখুন

ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ৬টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তপশিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

তপশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আলী আহাসন জুবায়ের বলেছেন, ‘সব রাজনৈতিক দলকে সমান সুযোগ প্রদান করা ইসির দায়িত্ব।’

 

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘নির্বাচন নিয়ে সংশয় থাকলেও তপশিল ঘোষণা আমাদের আশ্বস্ত করেছে।’

 

ইসিকে আহ্বান জানিয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা এখন ইসির প্রধান দায়িত্ব। এটি নিশ্চিত করা ছাড়া নির্বাচন অর্থবহ করার সুযোগ নেই।’

 

অতীতে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে জামায়াতের এই নেতা অভিযোগ করেন, ‘অতীতে দেখা গেছে নির্বাচনের আগে অনেক বিষয়ে আশ্বস্ত করা হলেও নির্বাচন সুষ্ঠু করা যায়নি। আশা করব আগামী নির্বাচনে এই ধারার পরিবর্তন হবে।’

 

এর আগে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তপশিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তপশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর