মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সিইসি জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবেন : ইসি সচিব

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ সময় দেখুন

ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার বিকালে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেছেন, আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবেন।

 

এর আগে দুপুরে ইসি সচিব জানান, আজ বিকাল চারটায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে।

 

এবার সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। এ দুটি নির্বাচনের তফসিল একই সঙ্গে ঘোষণা করা হবে।

 

এদিকে দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন কমিশন।

 

ইসি সচিব জানান, জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর