মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

রাঙ্গামাটিতে NEIR সিস্টেম বাতিল ও ৫৭% ট্যাক্স প্রত্যাহারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬৩ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ১০ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ​”ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) সিস্টেম বাতিল এবং মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান ৫৭% শুল্ক প্রত্যাহারের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মোবাইল ফোন ব্যবসায়ীরা।

 

​আজ বুধবার (১০ ডিসেম্বর) সকালে ‘রাঙ্গামাটি মোবাইল ফোন বিজনেস এসোসিয়েশন’-এর ব্যানারে শহরের অনুরূপার গুরুত্বপূর্ণ সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মোবাইল ব্যবসায়ী, দোকান মালিক ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত ব্যবসায়ীরা জানান, বিটিআরসি (BTRC)-এর বর্তমান নীতিমালার কারণে সাধারণ মোবাইল ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। তাদের প্রধান দাবিগুলো হলো:

 

১. অবিলম্বে NEIR সিস্টেম বাতিল করতে হবে।

 

২. মোবাইল ফোন আমদানিতে ৫৭% ট্যাক্স বা শুল্কের বৈষম্য দূর করতে হবে।

 

৩. একতরফা ইমপোর্ট নীতি সংস্কার করে সাধারণ ব্যবসায়ীদের বৈধভাবে ব্যবসা করার সুযোগ দিতে হবে।

 

​মানববন্ধনে প্রদর্শিত প্ল্যাকার্ডগুলোতে অভিযোগ করা হয় যে, একটি নির্দিষ্ট সিন্ডিকেটকে সুবিধা দেওয়ার জন্য সাধারণ ব্যবসায়ীদের কোণঠাসা করা হচ্ছে। ব্যবসায়ীদের হাতের ব্যানারে লেখা ছিল, “একটি সিন্ডিকেটকে ব্যবসা তুলে দেওয়ার জন্য ২৫ লক্ষ মোবাইল ব্যবসায়ীর সাথে ৭৫ লক্ষ কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।”

 

​সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে প্রায় ২৫ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি মোবাইল ব্যবসায়ী এই খাতের সাথে জড়িত। এর সাথে প্রায় ৭৫ লক্ষ কর্মচারীর জীবিকা নির্ভর করছে। বর্তমান নীতির কারণে এই বিশাল জনগোষ্ঠী বেকার হওয়ার ঝুঁকিতে রয়েছে। তারা প্রশ্ন রাখেন, “তাদের কি হবে? তাদের পরিবারের দায়িত্ব কে নেবে?”

 

​ব্যবসায়ীরা সরকারের কাছে দাবি জানান, তারা দেশের রাজস্ব খাতে অবদান রাখতে চান, কিন্তু তার জন্য একটি সুষ্ঠু ও বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ প্রয়োজন। অবিলম্বে দাবি মেনে না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর