সোমবার, ০১ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

সাভারের পঁশ্চিম রাজাসন এলাকা থেকে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২২১ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ০৯ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সাভার মডেল থানাধীন পঁশ্চিম রাজাসন এলাকা হইতে ১৫০০ (পনেরশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি উত্তর।

 

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ গত রাতে সাভার মডেল থানাধীন পঁশ্চিম রাজাসন এলাকা হইতে ১৫০০ (পনেরশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী  গ্রেফতার করা হয়েছে।

 

আটককৃত আসামীরা হচ্ছে ১। ইসমাইল (২৭),পিতা-মোঃ সুলতান শেখ, মাতা-মোসাঃ ফাতেমা বেগম, সাং-পারকুলা, থানা-কালুখালি, জেলা-রাজবাড়ি, বর্তমান সাং-ইসলামনগর, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ২। মোঃ শরীফ (৩৮), পিতা-মৃত আঃ কুদ্দুস, মাতা-মৃত বিমলা খাতুন, সাং-গেরুয়া, থানা- আশুলিয়া, জেলা-ঢাকা।

 

আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর