আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২৬ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): শান্তি ভঙ্গ, অর্থ আত্মসাৎ ও দখলদারিত্বের অভিযোগে এলাকায় চাঞ্চল্য। রংপুরের পীরগঞ্জ থানায় একই ব্যক্তির বিরুদ্ধে তিনজন ভুক্তভোগী পৃথকভাবে অভিযোগ দায়ের করেছেন। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ছোট উজিরপুর, বড় আলমপুর ও আশপাশের এলাকার বাসিন্দা হাফিজার রহমান, আব্দুল মান্নান মিয়া ও মোছা. সেতারা বেগম—এই তিন ব্যক্তি একই এলাকার মো. এছাহাক আলীর পুত্র আতাউর রহমান আতা ও তার স্ত্রী রেহেনা বেগমকে অভিযুক্ত করে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিতভাবে অভিযোগপত্র দাখিল করেন।
ভুক্তভোগীরা অভিযোগে উল্লেখ করেন, আতাউর রহমান আতা জমি বিক্রয়ের নামে বিভিন্ন সময় তাদের কাছে নগদ অর্থ গ্রহণ করলেও পরবর্তীতে পরিকল্পিতভাবে অর্থ আত্মসাৎ করে প্রতারণামূলক আচরণ করে আসছেন। পাশাপাশি জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে তাদের জমি দখলের চেষ্টা, হুমকি-ধামকি, ভয়-ভীতি প্রদর্শন এবং শান্তি ভঙ্গের উদ্দেশ্যে নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারীরা আরও দাবি করেন, থানায় অভিযোগ চলমান থাকা সত্ত্বেও প্রতিপক্ষ জোরপূর্বক স্থাপনা তোলার চেষ্টা চালায় এবং বাধা দিতে গেলে তাদের ওপর চড়াও হয়ে প্রাণনাশের হুমকিও প্রদান করেন। ফলে, এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং তাদের পারিবারিক শান্তি-শৃঙ্খলা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
তিনটি অভিযোগপত্রেই জমি-জমা নিয়ে বিরোধ, অর্থ আত্মসাৎ, বে-আইনি দখল প্রচেষ্টা ও হুমকি-ধামকির বিষয়গুলো মিল পাওয়া যায়। এ অবস্থায় ভুক্তভোগীরা পুলিশ প্রশাসনের আশ্রয় নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করেন এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
Leave a Reply