রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

গাজীপুরের কালিয়াকৈরে কিশোরী ধর্ষনের অভিযোগ মসজিদের ইমাম আটক

শাকিল আহমেদ-কালিয়াকৈর (গাজীপুর)
  • আপডেটের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৯৮ সময় দেখুন

শাকিল আহমেদ-কালিয়াকৈর (গাজীপুর), ২৩ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার কালামপুর আদর্শপাড়া এলাকায় অবস্থিত বাইতুস সালাত জামে মসজিদের ইমাম মাওলানা ইউসুফ আলী সিরাজীকে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

 

পুলিশ সূত্র জানায়, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে আটক ইমামকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

কালিয়াকৈর থানা পুলিশের ওসি (অপারেশন) যোবায়ের আহমেদ বলেন, ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর