শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

পাবনায় শুরু হয়েছে আন্তঃ জেলা কলেজ ফুটবল টুর্নামেন্ট

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৩৩৪ সময় দেখুন

জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ১৮ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ ১৮ ই নভেম্বর সকালে শহীদ এ‍্যড: আমিন উদ্দিন সেটডিয়ামে  এ টুর্নামেন্টের উদ্বোধন করেন পাবনার নবাগত জেলা প্রশাসক শাহেদ মোস্তফা।

 

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা) মনিরুজ্জামান ও  জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম, রোভার স্কাউট এর সেক্রটারী আলী আকবর রাজু, স্পেশাল অলিম্পিকের সেক্রটারী রেজাউল হোসেন বাদশাসহ বিশিষ্ট জনেরা।

 

পাবনা জেলার ১২ টি দলের অংশ গ্রহণে উদ্বোধনী খেলাটি সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজ ও আটঘরিয়া সরকারী কলেজের মধ্যে অনুষ্ঠিত হয়। আগামী ২৩ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর