শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না : সালাহউদ্দিন আহমদ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১২২ সময় দেখুন

ঢাকা, ১৫ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে কাদিয়ানিদের বিষয়ে সংসদে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না।

 

তিনি বলেন, আমরা মুসলমান, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহতে বিশ্বাস করি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলে গিয়েছেন— আমি আখেরি নবী। আমার পরে কোনো রাসুল আসবে না। যদি কেউ এর পরে কেউ দাবি করে থাকেন, নিজেকে নবী ঘোষণা করে থাকেন, তাহলে তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীর মধ্যে নেই… যারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না।

 

বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসকে বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে পুনর্বহাল করা হবেও জানান সালাউদ্দিন আহমদ।

 

বিএনপির এই নেতা বলেন, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন, যা এখনো বহাল আছে। কিন্তু যেটা বহাল নাই, রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে যেটা সংযোজন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান—মহান আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাস—সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল অনুচ্ছেদ আট এর মধ্যে, সেটা তুলে দেওয়া হয়েছে। আপনারা চান সেটা পুনর্বহাল হোক? ইনশাআল্লাহ সেটা আমরা পুনর্বহাল করব।

 

আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে উত্থাপিত সব দাবি-দাওয়া, বিশেষ করে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার বিষয়টি জাতীয় সংসদে আলাপ-আলোচনার মাধ্যমে আইনানুগভাবে কার্যকর করার প্রতিশ্রুতি দেন সালাহউদ্দিন আহমদ।

 

তিনি বলেন, যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেন… আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি-দাওয়া আছে, আমরা সব দাবি-দাওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাআল্লাহ জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সব দাবি-দাওয়া বাস্তবায়নের জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকার এবং জাতীয় সংসদে সহযোগিতা করার আহ্বান জানান সালাউদ্দিন আহমদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর