ঢাকা, ১৩ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কার্যালয়ের নিচতলায় জমে থাকা ময়লার স্তুপে এ আগুনের ঘটনা ঘটে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের বক্তব্য জানা যায়নি। এ সময় ভবনের বাইরের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালও ভাঙচুর করতে দেখা গেছে।
এর আগে সকাল থেকে ওই ভবনটির সামনে ছাত্রশিবিরের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। এ সময় সড়ক বন্ধ করে ক্রিকেট খেলতেও দেখা যায় একদল যুবককে।
এছাড়া সকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর নেতৃত্বেও একটি দল অবস্থান নেয় ভবনটির সামনে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পরও ভবনটিতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। তারপর থেকে এটি কার্যত পরিত্যক্ত অবস্থায় রয়েছে। মাঝখানে অবশ্য ভবনটিতে বিভিন্ন সংগঠনের ব্যানারে টানানো দেখা গেছে।
Leave a Reply