রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

রংপুরের পীরগঞ্জে ঋণখেলাপী জিয়াউর রহমান গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১২ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জে স্টান্ডার্ড ব্যাংক লিমিটেডের ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় মামলা হলে জিয়াউর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

পীরগঞ্জে স্টান্ডার্ড ব্যাংক লিমিটেডের ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় মামলা হলে জিয়াউর রহমান নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার চতরা হাটের ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ওয়ারেন্ট জারির পর দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

 

মামলা ও সংশ্লিষ্ট ব্যাংক সুত্রে জানা গেছে, স্টান্ডার্ড ব্যাংক লিমিটেড এর পীরগঞ্জ শাখা থেকে চতরাহাটের ব্যবসায়ী জিয়াউর রহমান তার ব্যবসা প্রতিষ্ঠান “মেসার্স বাইজিদ ষ্টোর” এর নামে ৭ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। তিনি ঋন পরিশোধ না করায় তা খেলাপী হলে সুদেআসলে সাড়ে ৯ লক্ষ টাকা হয়।ঋণ আদায়ের ব্যাপারে ব্যাংক বারবার তাগাদা দিলেও ওই ব্যবসায়ী ঋণের কিস্তি না দেয়ায় গত ২৭/০৩/২০২৩ ইং তারিখে ব্যাংক কর্তৃপক্ষ মামলা করেন। মামলা নং- সিআর কেস নং ১৪৮/২৩। একপর্যায়ে আদালত ওই ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করে। দীর্ঘদিন পলাতক থাকার পর পীরগঞ্জ থানার পুলিশ ১০ নভেম্বর সোমবার গভীর রাতে তাকে চতরা এলাকা থেকে গ্রেফতার করে। স্টান্ডার্ড ব্যাংক লিমিটেড পীরগঞ্জ শাখার ম্যানেজার শাহজাহান মিয়া বলেন, “গ্রাহকদের সন্তুষ্টির জন্য আমরা ব্যাংকিং সেবা প্রদানে অনেক সুযোগ সুবিধা দিয়ে আসছি। গ্রাহকদের সন্তুষ্টিই আমাদের লক্ষ্য। কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা মানসিকভাবে আহত হই।” গ্রেফতারকৃত গ্রাহক তাঁর ঋণের অর্ধেক টাকা পরিশোধ করে মুচলেকা দিয়ে আবেদন করলে মাননীয় আদালত জামিন মঞ্জুর করতে পারে বলে আদালত সিদ্ধান্ত দিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর