রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদকবিরোধী অভিযানে মহিলা আটক

শুকুর আলী-দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি (সুনামগঞ্জ)
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২৪০ সময় দেখুন

শুকুর আলী-দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি (সুনামগঞ্জ), ৩০ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ।

 

গত ২৯ অক্টোবর ২০২৫ তারিখ রাত্রি ১০টা ৪০ মিনিটে দোয়ারাবাজার থানা পুলিশের একটি দল সুরমা ইউনিয়নের শান্তিপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ৩০৫ (তিন শত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা সহ রেহেনা বেগম রেকীকে আটক করা হয়।

 

আটক রেহেনা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

দোয়ারাবাজার থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি।”

 

মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানাতে নাগরিকদের আহ্বান জানানো হয়েছে, এবং জানানো হয়েছে যে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর