রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ১জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণকারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩১০ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ২০ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সাভার মডেল থানাধীন কমলাপুর গোয়ালিয়াপাড়ায় বিগত ১৪ অক্টোবর ২০২৫ তারিখে আনুমানিক সন্ধা ০৭:০০ ঘটিকার সময় এক শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের স্বীকার হয়। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সাভার মডেল থানায় একটি মামলা রুজু করা হয়।

 

যাহার মামলা নাম্বার সাভার মডেল থানার মামলা নং-৫৯, তারিখ-১৬/১০/২০২৫ খ্রি. ধারা-৯(১)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০। তারই ধারাবাহিকতায় ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম), পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়, তথ্য প্রযুক্তি ও বিভিন্ন কৌশল অবলম্বন করে ঢাকা জেলার ডিবি (উত্তর) , এর অফিসার ইনচার্জ জনাব মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) আরিফুল ইসলাম এসআই (নিঃ) কাজী কামাল মিয়া অফিসার ও সঙ্গীয় ফোর্সসহ অদ্য ২০/১০/২৫ খ্রি. তারিখ রাত ০৩:২৫ ঘটিকায় গাজীপুর জেলার কালিগঞ্জ থানার নাগরীবাজার এলাকা হইতে সংঘবদ্ধ ধর্ষণকারীর ১ নং এজাহারনামীয় আসামী।

 

১। সোহেল রোজারিও (৪০), পিতা-সন্তষ রোজারিও, মাতা-মাধুবী রোজারিও, সাং-কমলাপুর গোয়ালিয়াপাড়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে গ্রেফতার করেন। ধৃত আসামীকে প্রথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততা রয়েছে।

 

উক্ত ধর্ষণকারীর বিরুদ্ধে সাভার মডেল থানার মামলা নং-৫৯, তারিখ-১৬/১০/২০২৫ খ্রি. ধারা-৯(১)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ রুজু পূর্বক আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর