রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

 রংপুরের পীরগঞ্জে গলা কাটা অবস্থায় বৃদ্ধার মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৮১ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১৮ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথ ইউনিয়নের বড়মজিদপুর গ্রামের ঘেগারতল নামক স্থানে বিশ্বরোড সংলগ্ন একটি বাড়ি থেকে এক বৃদ্ধার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। নিহতের নাম আকলিমা বেগম (৬৫)। তিনি বড় ঘোলা গ্রামের আলহাজ্ব মোঃ হাকিম মন্ডলের স্ত্রী বলে জানা গেছে। আ. হাকিম মন্ডল ও তাঁর স্ত্রী আকলিমা বেগম বড়মজিদপুরের এই বাড়িতে প্রায় চল্লিশ বছর যাবৎ একত্রে বাস করে আসছেন।

 

আকলিমার স্বামীর সূত্রে জানা যায়, গতরাত আনুমানিক ১টার দিকে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে দেখতে পান,ঘরের ভেতরে বিছানার পাশে আকলিমা বেগমের পা দু’টি ঝুলে আছে।কাছে গিয়ে পা দু’টি ঠিক করতেই রক্তধারা দেখে চমকে যান তিনি।তাঁর ভাষ্যমতে, কোথাও কাউকে না পেয়ে পার্শ্ববর্তী রাইস মিল থেকে জনৈক ব্যক্তিকে ডেকে নিয়ে মৃতার কাছে গিয়ে দেখতে পান,তখনও রক্তধারা গড়িয়ে যাচ্ছে ঘটনাটি কিছুক্ষণ আগেই ঘটেছে বলে জানান তিনি। সকালে স্থানীয়রা ঘরে রক্তাক্ত অবস্থায় আকলিমা বেগমের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।

 

পীরগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

 

এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর