বুধবার, ১০ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

কালিয়াকৈরে মাদ্রাসার ছাত্রী ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৩১ সময় দেখুন

শাকিল আহমেদ-কালিয়াকৈর (গাজীপুর), ১৭ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): গাজীপুরের কালিয়াকৈরে ১৩ বছরের এক কিশোরী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজ শেষে উপজেলা মডেল মসজিদ ও মৌচাক এলাকায় থেকে মিছিলটি বের হয়।

 

হিন্দুত্ববাদী সন্ত্রাসী জয় ও তার সহযোগী লোকনাথ কালিয়াকৈরে মৌচাক মহিলা মাদ্রাসার ছাত্রী আশা মনি (১৩)কে  অপহরণ করে ধর্ষন করার প্রতিবাদে। আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে  তৌহিদি জনতা’-এর উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে এলাকাবাসী, ধর্মপ্রাণ মুসল্লি, ছাত্র ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা ধর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

 

তারা অভিযোগ করেন, অভিযুক্ত জয়, লোকনাথ ও সঙ্গীদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি না দিলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

 

বক্তারা বলেন, সমাজে এ ধরনের জঘন্য অপরাধের পুনরাবৃত্তি রোধ করতে হলে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। ইসলামি সমাজব্যবস্থায় ধর্ষণ একটি ঘৃণ্য অপরাধ, যা মানবতার পরিপন্থী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর