রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

জয়পুরহাটের কালাইয়ে সরকারি চাল বিক্রির চেষ্টা, তিনজনকে জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ সময় দেখুন

সুকমল চন্দ্র বর্মন-কালাই উপজেলা প্রতিনিধি (জয়পুরহাট), ১৬ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): খাদ্যবান্ধব কর্মসূচি (ভিডব্লিউবি) প্রকল্পের আওতায় বরাদ্দকৃত সরকারি চাল অবৈধভাবে মজুত ও বিক্রির অভিযোগে জয়পুরহাটের কালাই উপজেলায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ৬৬৬ বস্তা (প্রতি বস্তা ৩০ কেজি) চাল জব্দ ও তিনজনকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার জাহানের নেতৃত্বে উপজেলার মাত্রাই ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে স্থানীয় বাজারের একটি গুদাম ও কয়েকটি ভ্যান থেকে সরকারি চাল জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে ডিলার আশরাফ আলী, সোহরাব হোসেন ও আলী আহমেদকে আটক করা হয়।

 

পরে ভ্রাম্যমাণ আদালত আশরাফ আলীকে ১৫ হাজার, সোহরাব হোসেনকে ১০ হাজার এবং আলী আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

 

জব্দকৃত চাল উপজেলা খাদ্য পরিদর্শক মাহমুদুন্নবীর উপস্থিতিতে জব্দ করে খাদ্য বিভাগে হস্তান্তর করা হয়েছে।

 

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন, “সরকারি চাল অবৈধভাবে মজুত ও বিক্রির অভিযোগে আমরা অভিযান পরিচালনা করেছি। জব্দকৃত চাল স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের প্রক্রিয়া চলছে।”

 

ইউএনও আরও জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে ‘খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩’ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর