রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক শিল্পমন্ত্রী প্রবীণ রাজনৈতিক নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৫ সময় দেখুন

ঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদীর প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

 

কারাগারে শ্রেণিপ্রাপ্ত হাজতি হিসেবে থাকা অবস্থায় শারীরিক জটিলতার কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে রবিবার বিকেল চারটার দিকে পুরোনো ভবনের ৫ম তলায় আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া গ্রামের সন্তান। তিনি বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং একাধিকবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর