বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

আশুলিয়ায় মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় ডিস ব্যবসায়ীকে হত্যা চেষ্টার অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৫ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ২৮ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় রবিন হোসেন (২৯) নামের এক ডিস ব্যবসায়ীকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন (২৪) এর বিরুদ্ধে৷ ঘটনায় ভুক্তভোগী যুবক আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

 

আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার এস আই (উপ-পরিদর্শক) আনোয়ার হোসেন। এর আগে, ২৪ সেপ্টেম্বর রাতে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

 

ভুক্তভোগী রবিন হোসেন আশুলিয়ার রুপায়ন মাঠ বটতলা এলাকার মৃত সাদেক মিয়ার ছেলে। তিনি এলাকায় ডিস ব্যবসা করেন৷

 

অভিযুক্ত ইয়ার হোসেন আশুলিয়ার জামগড়া রুপায়ন বটতলা এলাকার ইমারত হোসেনের ছেলে। সে এলাকায় মাদক ব্যবসা সহ নানা অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত।

 

অভিযোগ থেকে জানা যায়, কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।  কিশোর গ্যাংয়ের সদস্যদের দিয়ে এমন কোন অপরাধমূলক কাজ নেই যা করে না। রুপায়ন মাঠ এলাকায় মাদক বিক্রি, চাঁদাবাজি ও বিভিন্ন দোকানে লুটপাট সহ নানা অপরাধমূলক কাজ করে থাকে। রয়েছে একাধিক মামলাও। বেশ কিছুদিন আগে ইয়ার হোসেনকে এলাকায় মাদক বিক্রিতে বাঁধা দেন ওই এলাকার ডিস ব্যবসায়ী রবিন। পরে এলাকার বিভিন্ন লোকের কাছে তাকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় ২৪ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনের নেতৃত্বে আরো ৭/৮ জন দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়িতে এসে রবিনকে খোঁজ করতে থাকে। একপর্যায়ে তাকে না পেয়ে তার পরিবারকে হুমকি দিয়ে চলে যায়। পরে রবিন এ ঘটনায় আশুলিয়া থানায় তাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন। এরকম অবস্থা চলতে থাকলে কিভাবে নির্ভয়ে চলাচল করবো। তিনি এর সুষ্ঠু তদন্ত করে দোষীকে গ্রেফতারপূর্কব শাস্তির দাবী জানান।

 

স্থানীয়রা বলেন, ইমারতের ছেলে ইয়ারের কথা আর বইলেন না। সে তো একজন বেপরোয়া। ওর জন্য কেউই শান্তিতে নাই।

 

অভিযুক্ত ইয়ারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

 

এবিষয়ে আশুলিয়া থানার এসআই (উপ-পরিদর্শক) আনোয়ার হোসেন বলেন, ঘটনায় ভুক্তভোগী অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থলে গিয়েছিলাম। তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর