বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

ফরিদপুর সালথা VWB (শিশু কার্ড) অনিয়মে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৬ সময় দেখুন

মোঃ শাহাদাৎ হোসেন-নগরকান্দা উপজেলা প্রতিনিধি (ফরিদপুর), ১৮ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ফরিদপুর জেলা সালথা উপজেলা বল্লভদী ইউনিয়ন পরিষদের সামনে আজ  ১৮/৯/২০২৫ ইং তারিখে সকাল  ১০ ঘটিকার সময়  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।

 

উক্ত মানববন্ধনও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন  হতদরিদ্র, প্রতিবন্ধী  কৃষক জনতা , কার্ড বঞ্চিত ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

 

উপস্থিত জনতার সাক্ষাৎকারে  মাধ্যমে জানতে পেলাম  উক্ত বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন এর বিরুদ্ধে সকলে অভিযোগ করেন যারা প্রকৃত কার্ড পাবে  তাদেরকে না দিয়ে সচ্ছল ব্যক্তিদের কার্ড দেয়া হয়েছে।

 

 

চেয়ারম্যান অফিসে অনুপস্থিত থাকার কারণে  তার সাক্ষাৎকার নিতে পারিনি  বিষয়টা সত্যতা জানার জন্য  তার ব্যক্তিগত মোবাইল ফোনে ফোন দিলে ফোনটা বন্ধু পাই এ কারণে তার সাথে যোগাযোগ করতে পারিনি  ।

 

এ সময় গণ্যমান্য ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন-এস এম শরিফুল ইসলাম (অলি), মোঃ নান্নু মোল্লা, মোঃ শাজাহান মৃধা, মোহাম্মদ মতিউর রহমান, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ লিটু মোল্লা প্রমুখ।

 

বিক্ষোভকারীদের দাবি  সালথা উপজেলা নির্বাহী অফিসার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে  প্রয়োজনিয় ব্যবস্থা নেয়ার জন্য ভুক্ত ভোগীরা দাবি  কামনা করছে ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর