বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

বিপুল ভোটে বিজয়ী জুলাই অভ্যুত্থানে সম্মুখ সারির নারী যোদ্ধা সানজিদা আহমেদ তন্বী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪২ সময় দেখুন

ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আওয়ামী সন্ত্রাসীদের হামলার মুখে আহত জুলাই অভ্যুত্থানে সম্মুখ সারির নারী যোদ্ধা সানজিদা আহমেদ তন্বী। এবার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১১ হাজার ৭৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন নির্বাচন সংশ্লিষ্টরা। নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস এই শীর্ষ ৩ পদেই বিশাল ব্যবধানে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

 

প্রকাশিত ফলাফলে সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মো. আবু সাদিক কায়েম। তিনি পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।

 

জিএস পদে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের এস এম ফরহাদ। তিনি পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট।

 

এজিএস পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের মহিউদ্দিন খান। তিনি পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনে রাত পৌনে ২টা থেকে ধাপে ধাপে ফল ঘোষণা শুরু হয়।

 

এর আগে মঙ্গলবার দীর্ঘ ছয় বছর পর ডাকসু ও হল সংসদের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে যা বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে মোট ৮১০ বুথে ভোট গ্রহণ করা হয়। প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ভোটার হিসেবে তালিকাভুক্ত ছিলেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৮টি ও হল সংসদে ১৩ পদে ভোট দেন শিক্ষার্থীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর