রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র জনতা হত্যা মামলার আসামি যুবলীগ নেতা সুমন গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৩২২ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৯ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকার আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নানের নেতৃত্বে (এসআই) হারুনুর রশিদের সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র জনতা হত্যা মামলায় ইউনিয়ন যুবলীগ নেতা সুমন মনাকে গ্রেফতার করেছেন।

 

আজ মঙ্গলবার (১৯ আগস্ট ২৫ইং) সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ। এরআগে গত সোমবার দিবাগত রাতে আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত যুবলীগ নেতা সুমন মনা আশুলিয়ার ডেন্ডাবর পূর্বপাড়া এলাকার আব্দুল হকের ছেলে। তিনি ধামসোনা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন বলে জানা যায়।

 

পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় অভিযান চালিয়ে সুমন মনা নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছর ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে সে আত্মগোপনে ছিলো।

 

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেফতারকৃত যুবলীগ নেতাকে আজ (মঙ্গলবার) সকালে আদালতে পাঠানো হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে, অপরাধী যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না বলে তিনি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর