জাহাঙ্গীর আলম-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৮ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জলিলের বাড়িতে সোমবার গভীর রাতে চুরির চেষ্টা চালায় একদল চোর। ঘটনাটি ঘটে আনুমানিক রাত দুইটার দিকে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে চোরচক্র বাড়ির টিন কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ঘরের দরজার ছিটকিনি খুলে ভেতরে ঢোকে। পরে তারা আলমারির লক ভাঙার চেষ্টা চালায়, তবে খুলতে ব্যর্থ হয়। এ সময় তারা ঘরের ভেতরে বিভিন্ন জিনিসপত্র এলোমেলো করে ফেলে।
এ অবস্থায় ঘরে থাকা এক ব্যক্তি বিষয়টি টের পেয়ে যান। তিনি দ্রুত আশপাশের লোকজনকে ফোনে খবর দিলে চোরচক্র পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় চুরির প্রবণতা বেড়েছে। তারা দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply