রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

আশুলিয়ার বাইপাইলে ভোরবেলা পথচারীর সর্বস্ব ছিনতাইকরার সময় ৩ ছিনতাইকারীকে আটক করেছে সেনাবাহিনী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৩০৮ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৮ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ ভোররাতে জামগড়া আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল সাভারের পল্লীবিদ্যুৎ-বাইপাইল এলাকায় দায়িত্ব পালনকালে এক ব্যক্তির উপর ছিনতাইয়ের ঘটনা জানতে পারে। দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সেনাবাহিনীর টহল দল তিনজন ছিনতাইকারীকে ঘটনাস্থল থেকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেনঃ ১. মোঃ সোহেল রানা (৩০) ডেন্ডাবর পূর্বপাড়া ২. মোঃ কাওসার (২৯)পল্লী বিদ্যুৎ সাভার ৩. মিজানুর রহমান (৪৫) পল্লী বিদ্যুৎ, সাভার ।

 

উদ্ধারকৃত জিনিসপত্রঃ ১. নগদ ৫,০০০ টাকা ২. ছিনতাইয়ে ব্যবহৃত আলামত ৩. ৩টি মোবাইল ফোন ৪. ৩টি মানিব্যাগ

৫. গাঁজা।

 

সেনাবাহিনীর সদস্যরা উদ্ধারকৃত সামগ্রী তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীর কাছে হস্তান্তর করেন। এলাকাবাসী ও ভুক্তভোগী সেনাবাহিনীর এই সাহসী ও ত্বরিত পদক্ষেপের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

ছিনতাই ও সন্ত্রাস দমনে বাইপাইল-জামগড়া এলাকায় সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতি জননিরাপত্তা নিশ্চিত করতে অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর