বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

পটুয়াখালীর বাউফলে এক রাতে ১১টি দোকান ও প্রতিষ্ঠানে চুরি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৩৮৩ সময় দেখুন

এইচ এম আবু বকর সিদ্দিক-বাউফল উপজেলা প্রতিনিধি (পটুয়াখালী), ০৩ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা বাজারে এক রাতে ১১টি দোকান ও প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে অজ্ঞাত চোরের দল বাজারের বিভিন্ন দোকান ও বসতবাড়িতে ধারাবাহিকভাবে প্রবেশ করে নগদ টাকা, পণ্যসামগ্রী ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

 

চুরির শিকার প্রতিষ্ঠানগুলো হচ্ছে-আসাদুল তালুকদারের মিল ও সার-কীটনাশকের দোকান, সালাউদ্দিন মৃধার মুদি ও মনোহারী দোকান, মালেক মৃধার মুদি দোকান, জাকির ডাক্তারের ফার্মেসি, গণেষ দাসের মুদি দোকান, আবদুর রহমানের হার্ডওয়্যার দোকান, আবদুর রহিমের সিমেন্ট দোকান, ফোরকান তালুকদারের বিকাশের দোকান, হালিম হাওলাদারের বসতবাড়ি, তাতেরকাঠী রাস্তার মাথার দুটি মুদি-মনোহারী ও চা দোকান।

 

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, একসাথে এতগুলো প্রতিষ্ঠানে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। ব্যবসায়ী আসাদুল ইসলাম সন্দেহ প্রকাশ করে বলেন, “ইউনিয়নে মাদকের প্রাদুর্ভাব বেড়েছে। নেশাগ্রস্তদের সংশ্লিষ্টতা থাকতে পারে।” এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ আক্তারুজ্জামান জামান সরকার জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম প্রেরণ করা হয়েছে। তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

এলাকাবাসী পুলিশের কঠোর নজরদারি ও নাইট পেট্রোলিং বাড়ানোর অনুরোধ করেছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা রোধ করা যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর