হাবিবুর রহমান হাবিব, শাল্লা উপজেলা (সুনামগঞ্জ), ২৫ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের সরমা গ্রামের মোঃ জহিরুল ইসলাম এর বসত বাড়ি থেকে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসর থেকে ৪ জুয়ারিকে আটক করেছে শাল্লা থানার পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার আটগাও ইউনিয়ন এর সরমা গ্রামের আব্দুল মান্নারের ছেলে মোঃ মোসাব্বির মিয়া (৩৫), মৃত হরমুজ আলীর ছেলে মোঃআবুল হাসান ৫০ , দিরাই উপজেলার মানিকদা গ্রামের বাবর আলীর ছেলে আফসুর উদ্দিন ৪৫ , দিরাই উপজেলার গ্রাম শ্যামারচরের বাসিন্দা তাজুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর পরোয়ানাভুক্ত আসামী রমজান আলী (৪৭), পিতা-মৃত মরম আলী, স্থায়ী : গ্রাম- চিকাডুবি, থানা- শাল্লা, জেলা -সুনামগঞ্জকে থানা এলাকা হইতে গ্রেফতার করা হয়েছে।
শাল্লা থানার অফিসার ইনচার্জের নির্দেশে এস আই তারেক নাজির, এ এস আই আক্তাররুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে , নগদ ১৬ হাজার ৪ শত১০ টাকা ও জুয়াখেলার সরঞ্জামসহ তাদের আটক করে।
২৫ জুলাই শুক্রবার এব্যাপারে স্থানীয় সাংবাদিকদের শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন- মাদক ও জুয়া নির্মূল করতে পুলিশের পাড়া-মহল্লায় বিশেষ অভিযান চলছে, মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসাবে জুয়ার আসর থেকে গোপন সংবাদের ভিত্তিতে এই ৪ জুয়ারি ও পরোয়ানা ভূক্ত ১ আসামী কে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply