বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

‘গোল্ডেন গার্ল’খ্যাত ফুটবলার ঋতুপর্ণা চাকমা মায়ের চিকিৎসা সহায়তায় তারেক রহমান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৪০৭ সময় দেখুন

 

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি),০৯ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ‘গোল্ডেন গার্ল’ খ্যাত ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সার আক্রান্ত মা ভূজোপতি চাকমার সাথে সাক্ষাৎ করেছে বিএনপির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

 

বুধবার সকালে রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম মগাছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশনায় ঋতুপর্ণা চাকমার পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল।

 

এতে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল,বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।

 

এছাড়া আরও উপস্থিত ছিলেন— রাঙ্গামাটি জেলা বিএনপি’র সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সিনিয়র সদস্য রাজীব জাফর চৌধুরী ও জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন প্রমুখ।

 

এসময় সংশ্লিষ্ট পরিবারের প্রতি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে ঋতুপর্ণা চাকমার মা ভূজোপতি চাকমার হাতে সহমর্মিতার বার্তা ও চিকিৎসা সহায়তা তুলে দেন রুহুল কবির রিজভী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর