রবিবার, ৩১ মে ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

মির্জাপুরে মাদকসেবন ও জুয়া খেলার অপরাধে ৪ জনকে জেল জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২০৪ সময় দেখুন

জাহাঙ্গীর আলম-মির্জাপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল), ০১ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): টাঙ্গাইলের মির্জাপুরে মাদক দ্রব্য সেবন ও জুয়া খেলার অপরাধে ৪ জনকে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এসময় তাদের অর্থদন্ডও করা হয়। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান এই সাজা দেন।

 

সাজাপ্রাপ্ত, দুই জুয়ারী হলেন পৌর সদরের আন্ধরা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মোহাম্মদ আলী (৫০) ও ভাতগ্রাম ইউনিয়নের বুড়িহাটি গ্রামের মোজাফর আলীর ছেলে কফিল উদ্দিন (৫০)। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালমনিহাট সদরের সিরাজুল ইসলামের ছেলে আজিজুল হক (২৫) ভাতগ্রাম ইউনিয়নের দুল্যাবেগম গ্রামের তাইজ উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৬০)। এদের মধ্যে জুয়া খেলায় দুইজনকে তিনের জেল ও ২০০ টাকা জরিমানা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনের এক মাসের জেল ও ২০০ টাকা জরিমানা অপরজনকে তিন দিনের জেল এবং ১০০ টাকা জরিমানা করেন বিচারক। অন্যদিকে সোমবার ভোক্তা অধিকার আইনে তিন ব্যবসায়ীর কাছ থেকে ৬২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাসুদুর রহমান।

 

জানা গেছে, মঙ্গলবার দুপুরে দন্ডপ্রাপ্ত দুই আসামীসহ কয়েক মিলে পৌর এলাকার পোষ্টকামুরী টেকনিক্যাল কলেজের ব্যস্ততম রাস্তার পাশে ক্ষেতের মধ্যে প্রকাশ্যে জুয়া খেলছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাসুদুর রহমান অভিযান চালিয়ে দন্ডপ্রাপ্ত দুইজনকে হাতেনাতে ধরে প্রত্যেককে তিন দিনের জেল ও দুইশত টাকা জরিমানা করেন। এসময় অন্য আসামীরা পালিয়ে যায়।

 

অন্যদিকে সোমবার উপজেলার ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ব্যবাসায়ীর কাছ থেকে জরিমানা ৬২ হাজার ৩০০ টাকা জরিমানা করেন। এদের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ –এ গোড়াই মমিননগর এলাকার খন্দকার আব্দুর রউফ মিয়ার ছেলে খন্দকার মনির হোসেনকে (৪০) ২ হাজার টাকা, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক আইন ২০১০ এ ঢাকার ধামরাই উপজেলার প্রফুল্ল চন্দ্র সরকারের ছেলে প্রকাশ সরকারকে ১০ হাজার ও বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইনে ময়মনসিংহ সদরের গোপেন চন্দ্র সরকারেরে ছেলে লিটন সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর