বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

পাবনার আটঘরিয়ায় মাদক বিরোধী অভিযানে ২৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৬২৪ সময় দেখুন

জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ২৩ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পাবনা পুলিশ সুপার, মোঃ মোরতোজা আলী খাঁন দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল প্রণব কুমার এর তত্ত্বাবধানে,  অফিসার ইনচার্জ মোঃ শফিকুজ্জামান সরকার  এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল কাশেম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মতিয়ার রহমান এবং সঙ্গীয় অফিসার ফোর্সের সমন্বয়ে পাবনা জেলার আটঘরিয়া থানাধীন তারাপাশা গ্রামস্থ জনৈক মোঃ আবু মুছা এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর রাত্রীকালীন চেকপোষ্ট করাকালীন সময়ে  ২৩/০৬/২০২৫ ইং রাত্রী ০২.১৫ ঘটিকায় একটি সাদা রংয়ের প্রাইভেট  কার’টি রাস্তার পাশে দাড়ানো মাত্রই ভিতরে পিছনের সিটে থাকা পলাতক আসামী মোঃ রনি বিশ্বাস (৩৯), পিতা- মেহের বিশ্বাস, সাং- আফুরী, থানা- পাবনা সদর, জেলা- পাবনা কৌশলে পালিয়ে যায়, এবং অপর আসামী পালানোর চেষ্টাকালে মোঃ জাহাঙ্গীর হোসেন(৩০), পিতা- মৃত আনাই, সাং- জহিরপুর, থানা- পাবনা সদর, জেলা- পাবনা’কে আটক করতে সক্ষম হয়।

 

প্রাইভেট কারটি তল্লাশী করিয়া তিনটি ব্যাগে রক্ষিত সর্বমোট ২৫ (পচিশ) কেজি গাঁজা পাওয়া যায়। আটক আসামীর বিরুদ্ধে আটঘরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য যে, আটক আসামী মোঃ জাহাঙ্গীর হোসেন(৩০) এর বিরুদ্ধে বিভিন্ন জেলাসহ পাবনা জেলায় সর্বমোট ০৯ (নয়) টি মাদক মামলা রয়েছে। ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলিয়া স্থানীয় তদন্তে জানা যায়।

 

জেলা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা ও ধারাবাহিক অভিযানই পারে পরিবর্তনের পথে নিয়ে যেতে। এ লক্ষ্যে জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর