রবিবার, ৩১ মে ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

পটুয়াখালীর বাউফলে ইয়াবা ও বিদেশী মুদ্রাসহ ২জন গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৫৫৪ সময় দেখুন

মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা-জেলা প্রতিনিধি (পটুয়াখালী), ২৩ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর বাউফল পৌর শহরে যৌথ বাহিনীর মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও বিদেশী মুদ্রাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (২২ জুন) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

 

আটককৃতরা হলেন—পৌর শহরের ৪নং ওয়ার্ডের কবির জোমাদ্দারের ছেলে মো. সাব্বির হোসেন জয় (১৮) এবং দৌলতখান উপজেলার খায়েরহাট এলাকার মৃত আবদুল লতিফের পুত্র শামীম হোসেন (৩৫)। শামীম বাউফল পৌর শহরের ৪নং ওয়ার্ড মুসলিম পাড়ায় বসবাস করতেন এবং পেশায় একজন অটোরিকশা চালক। দীর্ঘদিন ধরে তিনি উপজেলাজুড়ে ইয়াবা পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

 

অভিযানের সময় তাদের কাছ থেকে ১০ হাজার ৭২০ টাকা একটি বিদেশি নোট, লাল রঙের ১৬টি ‘ডব্লিউ ওয়াই’ ইয়াবা ট্যাবলেট এবং সবুজ রঙের ২টি ‘কন্ট্রোলার’ নামের ইয়াবা উদ্ধার করা হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মাসুদ রানা এবং বাউফল থানার উপপরিদর্শক মো. মফিজুল ইসলাম। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর