বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

ঢাকার মনিপুরী পাড়া থেকে মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ফয়সাল বিপ্লব গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৬৫২ সময় দেখুন

ঢাকা, ২৩ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার হয়েছেন। রবিবার রাতে রাজধানীর মনিপুরী পাড়া এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে। ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার(এ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম তার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, মনিপুরী পাড়া এলাকা থেকে সাবেক এমপি ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মুন্সিগঞ্জেই সুনির্দিষ্ট তিনটি মামলার তথ্য পেয়েছি। এছাড়া তার বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে। তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে মুন্সীগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন তিনি।

 

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পৌর মেয়রের পদ ছেড়েছিলেন ফয়সাল বিপ্লব। তিনি মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মোহাম্মদ মহিউদ্দিনের বড় ছেলে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর