তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ১৯ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): “রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ১১ কিলো নামক এলাকা থেকে অস্ত্রসহ দুইজন সন্ত্রাসীকে আটক করেছে বাঘাইহাট জোনের সেনা সদস্য।
আজ বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) দুপুরে বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ১১কিলো এলাকায় এ আটকের ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- ইউপিডিএফ সদস্য সুবল চাকমা (চোগা), পিতা- জ্ঞানময় চাকমা, গ্রাম- মগবান, রূপকারী ইউনিয়ন, বাঘাইছড়ি ও গ্রামবাসী বিন্দুময় চাকমা, পিতা- মৃত প্রিয় মোহন চাকমা, গ্রাম- বাজেপাতাছড়া, কবাখালী ইউপি, দীঘিনালা, খাগড়াছড়ি।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে ইউপিডিএফ সদস্য সুবল চাকমা সাংগঠনিক কাজে মারিশ্যা ১১ কিলো এলাকায় যান। তিনি সেখানকার দোকানে বসে চা-নাস্তা করার সময় দুইটিলা সেনা ক্যাম্প থেকে একদল সেনা সদস্য যাত্রীবাহী গাড়িতে করে এসে সুবল চাকমাকে আটক করে। একই সময় সেনারা ওই দোকানে থাকা বিন্দু ময় চাকমাকেও আটক করে। পরে তাদের দু’জনকে দুইটিলা সেনা ক্যাম্পে নিয়ে যায়।
বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মাসুদ রানা পিএসসি জানান, বিগত দিনেও আমারা বাঘাইহাট জোন অধীনস্থ শুকনাছড়া এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফ (মূল প্রসীত বিকাশ খাীসা) পন্থী অস্ত্র সহ চাঁদাবাজ ধরতে সক্ষম হয়েছি। আমাদের কাছে তথ্য রয়েছে, ইউপিডিএফ(প্রসীত) দলের সশস্ত্র সদস্যরা দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে স্থানীয় জনসাধারণকে জিম্মি করে উক্ত এলাকায় চাঁদাবাজি করে আসছে। গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। জোন কমান্ডার আরও বলেন ভবিষ্যতেও এই ধরনের অপারেশন কার্যক্রম অব্যহত থাকবে। দেশের সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা অটুট রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় কাজ করে যাচ্ছে। বাঘাইহাট জোন কোনও অবস্থাতে কোন সশস্ত্র সন্ত্রাসীকে বা পাহাড়ে শান্তি বিনষ্টকারীকে বিন্দু পরিমাণ ছাড় দিবে না। বাঘাইহাট জোনের আওতাধীন, যেখানেই চাঁদাবাজি বা সন্ত্রাসী কার্যক্রম করবে সেখানেই বাঘাইহাট জোন অপারেশন কার্যক্রম পরিচালনা অব্যহত থাকবে।
Leave a Reply