বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে ব্রাজিলের রাষ্ট্রদূত জানালেন-বাংলাদেশের ফুটবলে সহযোগিতায় আগ্রহী ব্রাজিল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৬৯১ সময় দেখুন

ঢাকা, ১৭ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাংলাদেশের ফুটবল, ভলিবলসহ খেলাধুলায় সহযোগিতার বিষয়ে আগ্রহী দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেসের বৈঠক শেষে এ কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।আজ মঙ্গলবার (১৭ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

 

বৈঠক শেষে সাংবাদিকদের আমীর খসরু বলেন, ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বস্তুনিষ্ঠ আলোচনা হয়েছে, বিশেষ করে আগামী দিনে নির্বাচিত সরকার এলে ব্রাজিলের সঙ্গে কী কী কাজ করার সম্ভাবনা আছে সেসব নিয়ে।

 

আমীর খসরু বলেন, ‘কৃষি ও প্রাণিসম্পদে ব্রাজিলে অনেক এগিয়ে। সেখানে কীভাবে কোন কোন ক্ষেত্রে আগামী দিনে আমাদের সহযোগিতা করা যেতে পারে সে নিয়ে দীর্ঘ আলোচনা হয়।’

 

খেলা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে জানিয়ে আমীর খসরু বলেন, ‘আপনারা জানেন, ব্রাজিল দেশটি স্পোর্টস নেশন হিসেবে পরিচিত। ব্রাজিলিয়ানরা খুবই আগ্রহী বাংলাদেশের সঙ্গে ফুটবল, বাস্কেটবলসহ বিভিন্ন স্পোর্টস এরিয়াতে কাজ করতে। সবচেয়ে বড় কথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশাল আগ্রহ বাংলাদেশের স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর