ঢাকা, ১৭ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে রাজধানীর মোহাম্মদপুর থেকে কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ.ক. ম সারোয়ার জাহান বাদশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন দুপুরে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এদিন মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে সাবেক এ সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
সরওয়ার জাহান বাদশা কুষ্টিয়া-১ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। চলতি বছরের ফেব্রুয়ারিতে দুদকের আবেদনের প্রেক্ষিতে সরওয়ার জাহান বাদশা ও তার স্ত্রী মাহমুদা সিদ্দিকার সম্পদ ক্রোকের আদেশ ও তাদের বিদেশযাত্রাতেও নিষেধাজ্ঞা দেয় আদালত।
Leave a Reply