মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

রাজনীতি আর অর্থনীতি এক নয় : প্রধান উপদেষ্টাকে আন্দালিব পার্থ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৩৫১ সময় দেখুন

ঢাকা, ০৩ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার (০৩ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণঅধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেছেন, রাজনীতি আর অর্থনীতি এক নয়।

 

আন্দালিব রহমান বলেন, ডিসেম্বরে নির্বাচনের কথা আমরা বলি নাই, আপনি বলেছেন ডিসেম্বরে নির্বাচনের কথা। আমরা বলেছি, আপনার সেই ওয়াদা আপনি রাখেন। আমাদের মুখ থেকে ডিসেম্বরের কথা আসে নাই।

 

তিনি বলেন, আপনার ক্ষমতার উৎস জনগণ। যেহেতু সংসদ নাই, আপনার ক্ষমতার উৎস আমরা রাজনীতিবিদরা, সুশীল সমাজ, ব্যবসায়ীরা। আজকে দুই লাখ মানুষ চাকরি হারিয়েছে বাংলাদেশে, তার সংস্কার তো কোনো কথা বলে নাই। আজকে ব্যবসায়ীরা হাহাকার, এনবিআর দিয়ে এবং বিভিন্ন সংস্কার দিয়ে তাদের শেষ করে ফেলাচ্ছে, গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, তাদের কথা বলার কোনো জায়গা নাই।

 

বিজেপি চেয়ারম্যান বলেন, আজকে কেন আর্মির এভাবে কথা বলতে হয়। আর্মির সঙ্গে দূরত্ব কে সৃষ্টি করেছে। রাজনৈতিক দলের সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে। আজকে করিডোরের কথা শুনে কনফিউশন কেন, আমরা তো কনফিউশন করি নাই। কনফিউশন আপনি নিয়ে আসছেন।

 

আন্দালিব রহমান বলেন, ১৭ বছর বাংলাদেশের মানুষ ভোট দেয় নাই। আপনি মানুষের ক্ষমতাটা মানুষের হাতে দিয়ে দেন, মানুষ আপনাকে সব সময় স্মরণ রাখবে। আমরাও আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখব। আমি আগেও বলি সাহেব, পলিটিকস আর ইকোনমিকস এক না। পলিটিকসে দুই আর দুই ২২ হয়, ইকোনমিকসে দুই আর দুই ৪ হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর