মোঃ বাবুল হোসেন, স্টাফ রিপোর্টার-আশুলিয়া, ২৫ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সাভার উপজেলা সাংবাদিক সমিতির আহ্বায়ক ও সাভারে কর্মরত সাংবাদিক সোহেল রানার ওপর সন্ত্রাসী হামলা করে তাকে হত্যার চেষ্টা মামলায় গ্রেফতার ২ হামলাকারী অপ্পো মোবাইল কোম্পানির সার্ভিস সেন্টারের দুই কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার (২৫ মে) বিকেলে আসামি আল মামুন ইমন ও শাওন আহমেদ আদালতে জামিনের আবেদন করলে ঢাকার অতিরিক্ত চিপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
রবিবার (২৫ মে) রাতে তাদের কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আল মামুন রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে শনিবার (২৪ মে) বিকেলে সাভার সিটি সেন্টারের পেছনে সাংবাদিক সোহেল রানাকে হত্যার চেষ্টা চালায় অপ্পোর দুই কর্মীসহ অজ্ঞাত সন্ত্রাসীরা। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় সোহেল রানা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। অজ্ঞাত আরো ২/৩ জন হামলাকারী পলাতক রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুর জেলার কাশিমপুর থানার চক্রবর্তী গ্রামের আব্দুল আজিজের ছেলে আল মামুন ইমন (২৬) ও জামালপুর জেলার সরিষাবাড়ী থানার নরপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে শাওন আহমেদ (৩৫)।গ্রেফতার দুইজন অপ্পো মোবাইলফোন কোম্পানির সাভার কাস্টমার সার্ভিসিং সেন্টারের কর্মী। বাকি পলাতক আসামিরা তাদের ভাড়াটে সন্ত্রাসী।
Leave a Reply