শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

শ্রীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শিক্ষার্থীর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২০৮ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১০ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): গতকাল ৯ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার রাত ১০ টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলা সদরের সন্নিকটে শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড লোহাগাছ গ্রামের সামু মার্কেটে /সরকার মার্কেটে টিভিতে খেলা দেখাকে কেন্দ্র করে তর্কাতর্কির এক পর্যায়ে চুরিকাঘাতে মোঃ জিহাদ হোসেন জয় (১৫)নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়।

 

নিহত জয় শ্রীপুর সরকারি টেক্সটাইল ভোকেশনাল স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল। সে ঐ এলাকার মোঃ বোরহান উদ্দিন এর ছেলে। খেলা দেখার এক পর্যায়ে তর্কাতর্কির ঘটনা ঘটে একই এলাকার মোজাম্মেল হক (২০) এর সাথে। তর্কাতর্কির এক পর্যায়ে মোজাম্মেল হক দৌড়ে বাড়ি গিয়ে তার পিতা মোঃ সিদ্দিকুর রহমানকে নিয়ে এসে ছুরি দিয়ে মোঃ জিহাদ হোসেন জয়কে আঘাত করে। তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জয়কে নিয়ে যায়। কিন্তু জয়ের অবস্থা সংকটাপর্ণ হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারগণ তাকে গাজীপুরে শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।রাত ১২টার দিকে জয় চিকিৎসারত অবস্থায় গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে।

 

ক্ষিপ্ত হয়ে এলাকার লোকজন মোজাম্মেল হকের বাড়িতে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসে ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে মোজাম্মেল হকের তিনটি ঘর আগুনে পুড়ে যায়।

 

রাতেই নিহতের বাবা শ্রীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। শ্রীপুর মডেল থানার ওসি মোঃ জয়নাল আবদীন মন্ডল বলেন রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো এবং অভিযুক্ত মোজাম্মেল হকের পিতা মোঃসিদ্দিকুর রহমানকে আটক করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর