রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় যুবলীগ নেত্রী শাহনাজ পারভীন শোভা গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২১৯ সময় দেখুন

মোঃ বাবুল হোসেন, স্টাফ রিপোর্টার-আশুলিয়া, ০৫ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাজধানীর দিয়াবাড়ীতে অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা আসামি যুবলীগ নেত্রী শাহনাজ পারভীন শোভাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার  (৫ মে) বিকেলে রাজধানীর দিয়াবাড়ীর মেট্রোরেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহনাজ পারভীন শোভা আশুলিয়া থানা যুবলীগের নেত্রী বলে জানা যায়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে রাজধানীর দিয়াবাড়ীর মেট্রোরেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি যুবলীগ নেত্রী শাহনাজ পারভীন শোভাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে সে আত্মগোপনে ছিল।

 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, গ্রেপ্তার যুবলীগ নেত্রীর নামে একাধিক ছাত্র-জনতা হত্যায় মামলা রয়েছে।  আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর