মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১২ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলায় মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পৃথক দুটি অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ লিটার চোলাইমদসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে গত ১১ এপ্রিল রাত ১০টা ৪৫ মিনিটে আশুলিয়া থানার কুটুরিয়া এলাকা থেকে মোঃ হাবিবুর রহমান ওরফে হাবু (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।
অপরদিকে, একইদিন রাত ৯টা ৫ মিনিটে এসআই মোঃ আঃ মুত্তালিবের নেতৃত্বে আরেকটি অভিযানে আশুলিয়ার বেলমা এলাকা থেকে আতাউর রহমান আতা ওরফে শাহীন (৫২) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত হাবিবুর রহমানের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা ও একটি জিআর ওয়ারেন্ট রয়েছে। এছাড়া আতাউর রহমানের বিরুদ্ধে একটি মাদক মামলা ও একটি অস্ত্র আইনের মামলা রয়েছে।
ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply