রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরের কমলনগর লরেন্স বাজারে রাতের আঁধারে নগদ টাকাসহ দুই দোকানের মালামাল চুরি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৯ সময় দেখুন

মোঃ নূরুল ইসলাম-কমলনগর উপজেলা প্রতিনিধি (লক্ষীপুর), ১১ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): শুক্রবার দিবাগত রাতে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর লরেন্স বাজারে একই সাথে কমান্ডার স্টোর ও ইজি ফ্যাশন নামে, দুই দোকানে চুরির ঘটনা ঘটে, বিগত ২মাস আগেও রাতের আধাঁরে দোকানের চাল কেটে ইজি ফ্যাশেনে চুরির ঘটনা ঘটে, দোকান মালিক নুর উদ্দীন বলেন, ঘটনায় চোরের ছবি সহ থানায় অভিযোগ করা হলেও এখন পর্যন্ত চোর কে গ্রেফতার করতে পারেনি প্রশাসন।

এখন আবার পুনরায় একই চোর একই ভাবে দোকানের চাল কেটে গত রাতে আমার দোকান সহ দুটি দোকান চুরি করে, অন্য দিকে কমান্ডার স্টোরের তুহিন বলেন,আমি রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই সকাল ৭টার দিকে দোকান খোলে দেখতে পাই দোকানের চাল কাটা, ক্যাশ বাক্স ও মালামাল এলোমেলো ভাবে পড়ে আছে, তখন সাথে সাথে বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান পাটওয়ারীকে জানালে তিনি প্রশাসনকে অভিহিত করেন,কিন্তু দুঃখের বিষয় এখন ১২টা বাজে অথচ প্রশাসন অদ্যবধি পর্যন্ত আসতে পারেননি। লরেন্স বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান পাটওয়ারী বলেন বিগত ৫বছর উক্ত বাজারে চুরি তো দুরের কথা কোন ধরনের অপরাধ পর্যন্ত ঘটেনি,অথচ গত কয়েক মাস থেকে বাজারে চুরি সহ অনেক ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে, আমরা বাজার কমিটির পক্ষ থেকে বিষয়টি থানা কতৃপক্ষ ও উপজেলা প্রশাসনকে অবহিত করার পরও প্রশাসন কেন ব্যবস্থা নিতে পাচ্ছেন না, আমরা কিছুই বুঝতে পারছি না।

গত রাতে চুরির ঘটনায় থানায় অভিযোগ করা হলেও এখন পর্যন্ত(দুপুর ১২টা) থানা থেকে কেউ আসেনি। বাজারের অন্য ব্যবসায়ীরা বলেন এর আগে ৫ই আগস্ট রাতে,বাজারের মুদি ব্যবসায়ী, বীর মুক্তিযুদ্ধা জনাব সফিক কমান্ডারের, কমান্ডার স্টোরে কে বা কাহারা চুরি ও লুটপাট করে নগদ টাকা সহ প্রায় ৫০লাখ টাকার মালামাল নিয়ে যায়, গত রমজানে উক্ত বাজারে শিরোনাম ফ্যাশন নামে একটি দোকানে নগদ ৩লাখ৬৫হাজার সহ আরো ১৫/২০ লাখ টাকার মালামাল চুরি হয়। এসব চুরির ঘটনায় আমরা আতংকিত। আমরা চাই প্রশাসন দ্রুত সঠিক তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনবে।কমলনগর থানার অফিসার ইনচার্জ ওসি ফরিদুল আলম বলেন এসব চুরির ঘটনায় আমদের তদন্ত চলমান ,আশা করছি চুরির ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে পারবো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর