বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৭২ সময় দেখুন

মোঃ তাজ উদ্দিন, ভ্রাম্যমান প্রতিনিধি, ০৮ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ২৯ বিজিবি (ফুলবাড়ী ব্যাটেলিয়ান) কর্তৃক পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান আটক করা হয়েছে। ৭ এপ্রিল(মঙ্গলবার) মধ্যরাতের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প এবং দাইনুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ২টি মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৮২০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন, ৩৮ বোতল বিদেশী মদ এবং ১২০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। চোরাকার বিরা তোরা কারবারি রা বিজিবি জাওয়ানদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে উল্লেখিত মালামাল লিখে পালিয়ে যায়। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ১,৯৮,০০০ (এক লক্ষ আটানব্বই হাজার) টাকা।

৮এপ্রিল (বুধবার) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি), দিনাজপুর-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান ২টি পরিচালনা করে উল্লেখিত মালামাল জব্দ করা হয়েছে। তিনি আরো জানান, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর