বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

চাঁদা না পেয়ে পৈত্রিক সম্পত্তি দখল চেস্টার অভিযোগে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৯ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ০৮ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): চাঁদা না পেয়ে রংপুরের পীরগঞ্জে পৌত্রিক সম্পত্তি দখলচেষ্টার অভিযোগে আজ ৮ এপ্রিল বুধবার দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রংপুরের পীরগঞ্জে চাঁদা দাবি পূরণ না হওয়ায় পৌত্রিক সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। পীরগঞ্জ প্রেসক্লাব চত্বরে মরহুম তসলিম উদ্দিন (ভুলু মন্ডল)-এর ওয়ারিশগণ এবং উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্যোগে এ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় কথিত ভূমিদস্যু মাসুম আকন্দ ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি পূরণ না হওয়ায় তিনি পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) নাহিদ ইসলামের নির্দেশনা ও যোগসাজশে পীরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন ওসমানপুর মৌজার ১০৯১ দাগের ২২ দশমিক ৫ শতাংশ পৌত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছেন।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে উক্ত সম্পত্তি ভোগদখলে থাকলেও বিভিন্নভাবে হুমকি-ধামকি ও প্রভাব খাটিয়ে দখলের চেষ্টা করা হচ্ছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে দখলচেষ্টা বন্ধ, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারের সম্পত্তি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর