মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে ৮টি প্রকল্প নিয়ে আলোচনা, ৬টি অনুমোদন দেওয়া হয়েছে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২৭ সময় দেখুন

ঢাকা, ০৬ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ৮টি প্রকল্প নিয়ে আলোচনা শেষে ৬টি অনুমোদন দেওয়া হয়েছে। বাকি ২টি প্রকল্প পরবর্তী পর্যালোচনার জন্য রাখা হয়েছে। আজ সোমবার রাজধানীর বাংলাদেশ সচিবালয়-এ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় মোট ১৯টি প্রকল্প উপস্থাপনের কথা থাকলেও সময়ের সীমাবদ্ধতার কারণে আংশিক আলোচনা করেই বৈঠক স্থগিত করা হয়।

এ বিষয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জসিম উদ্দিন জানান, বৈঠকে মোট ১৯টি প্রকল্প উপস্থাপনের কথা ছিল। তবে সময়ের সীমাবদ্ধতার কারণে ৮টি প্রকল্প নিয়ে আলোচনার পর সভাটি স্থগিত করা হয়। এই ৮টির মধ্যে ৬টি প্রকল্প অনুমোদিত হয়েছে এবং ২টিকে পরবর্তী পর্যালোচনার জন্য রাখা হয়েছে। আলোচ্যসূচির বাকি প্রকল্পগুলো নিয়ে আগামী সপ্তাহের বৈঠকে বিস্তারিত আলোচনা হবে।

দীর্ঘদিন ধরে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা হওয়ার রেওয়াজ থাকলেও, এবার তা ভেঙে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। কর্মকর্তাদের ধারণা, প্রধানমন্ত্রীর বর্তমান কর্মব্যস্ততা ও সচিবালয়কেন্দ্রিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর